
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার ২০৭ জন হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেকের হাতে ১ হাজার ৫শ’ টাকা করে তুলে দেন নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান। উপজেলা প্রশাসন, পঞ্চগড় সদর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, গরিব ও অসহায় মানুষ অংশ নেন।
এসময় ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, শুধু পঞ্চগড়-১ আসন নয়, পঞ্চগড়- আসনেও এই সহায়তা প্রদান করা হবে৷ পুরো জেলায় মোট ৬৬৮জন হতদরিদ্রের মাঝে এই সহায়তা তুলে দেয়া হবে ৷ এসময় তিনি বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]