
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ২০০০ (দুই হাজার)পিস এ্যাম্পলসহ একাধিক মামলার কুখ্যাত মাদক কারবারি সরুজ খান ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ মে) গভীর রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিন দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— পৌর শহরের ধরন্দা এলাকার সুরুজ খান ও পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার রবিউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
ওসি জানান, হাকিমপুর হিলি থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যে রাতে পৌর শহরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি সরুজ খান ও তার সহযোগী রবিউল ইসলামকে ২০০০ দুই হাজার পিস এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগরে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রববানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]