ঘোড়াঘাটে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ২৩ মে ২০২৬, ২২:১৪
ঘোড়াঘাটে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে ঘোড়াঘাটে স্ত্রী উপর অভিমান করে রনি চন্দ্র (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


শনিবার ( ২৩ মে) বিকেলে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কালুপাড়া পিটুলি গাছা এলাকায় এ ঘটনা ঘটেছে।


নিহত রনি চন্দ্র ওই এলাকার মিলন চন্দ্রের ছেলে। রনি চন্দ্র কৃষি কাজ করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় বিয়ে করেন রনি চন্দ্র। এক মাস আগে তার স্ত্রী বাবার বাসায় চলে যায়। পরে তিনি আর ফিরে আসেনি। এর মধ্যে অনেক বার ফেরিয়ে নিয়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হন রনি। এ সময় স্ত্রী ফেরত না আসায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।


আজ বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রবিবার ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com