হিলিতে বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:২১
হিলিতে বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি বোরো মৌসুমে ন্যায্য মূল্যে কৃষক ও মিলারদের নিকট থেকে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।


শনিবার (২৩ মে) বেলা সাড়ে তিনটায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে হিলি এলএসডি খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী।


উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের কৃষক এনামুল হক এর নিকট থেকে ৩ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।


হিলি খাদ্য গুদাম কর্মকর্তা মাজেদুর রহমান জানান, অনলাইন আবেদনকৃত কৃষকদের আবেদন যাচাই বাছাই শেষে সরকারি ভাবে ধান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এমন কৃষকদের নিকট থেকে চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সাধারণ কৃষকদের নিকট থেকে ৫৩২ টন ধান ও ৪৯টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে ৩৩২ টন চাল ক্রয় করা হবে।


কৃষক এনামুল হক বলেন, আমি সরকারি মূল্য গোডাউনে ধান দেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলাম। এরপর কৃষি অফিসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। আজকে ৩ টন ধান সরকারি ৩৬ টাকা মূল্য গোডাউনে দিলাম।


এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, হিলি খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, বিএনপি নেতা এনামুল হক, প্রভাষক মো. এমদাদুল হক, মিলার দুদু মিয়া সহ অনেকে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com