
লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। শুক্রবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকামরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ফারুক হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ভারারপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব ১২ এর সহায়তায় শুক্রবার রাতে হাটিকামরুল এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১৩ এর একটি দল ফারুক হোসেনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানায়, ২০২২ সালে মাদকসহ গ্রেফতার হন ফারুক হোসেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১ মার্চ রায় ঘোষনা করেন আদালত। রায়ে, মাদক বিক্রির দায়ে ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষনার পর থেকেই তিনি পলাতক হন। র্যাব ১৩ ফারুক হোসেনকে গ্রেফতার করে শনিবার থানায় সোপর্দ করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]