হিলির রেল স্টেশনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: ডা. জাহিদ
প্রকাশ : ২২ মে ২০২৬, ২০:২৭
হিলির রেল স্টেশনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: ডা. জাহিদ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার মানুষের প্রাণের দাবি হিলি রেলস্টেশনের অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের স্টোপেজের ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে হবে ইনশাআল্লাহ! এ বিষয়ে রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে এবং ইতোমধ্যে বিরামপুর ও হিলি রেল স্টেশন পরিদর্শন ও করা হয়েছে। এখন যে বিষয়টি আলোচনা রয়েছে, এখান থেকে লাভজনক ও অবৈধ পণ্য উঠা নামা যা বিজিবির সংশয় রয়েছে। আমরা পূর্ব পাশে আলাদা প্লান্ট ফরম তৈরি করে খুব দ্রুত সময়ে এই সমস্যার সমাধান করতে পারবো বলে মন্তব্য করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার (২২ মে) বিকেল উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।


ডা. জাহিদ হোসেন জানান, হিলি জিরো পয়েন্ট থেকে জয়পুরহাট পর্যন্ত ফোর লেন রাস্তার কাজ ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আটকে ছিলো। এই প্রকল্পের অর্থ জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন রাস্তার দুই পাশে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের ক্ষতি পূরনের টাকা বুঝিয়ে দিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুত সময়ে করা হবে। এছাড়াও হিলি ঘোড়াঘাট রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। চলতি বছরের পরে নতুন অর্থ বছরে এই উপজেলার রাস্তা পাকাকরণের কাজ খুব বেশি থাকবে না।


এছাড়া প্রতিটি উপজেলায় ১০০ শ্যর্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া দিনাজপুর-৬ আসনের মাঝখানে ২৫০ শ্যর্যার মা ও শিশু এবং ডায়াবেটিস রোগীদের জন্য একটি ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ করা হবে এবং আমরা জায়গা নির্ধারণের কাজ করতেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন, সিজার ও সাধারণ ডেলিভারি জন্য সাধারণ মানুষকে যেন জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুর শহরে যেতে না হয় সেই ব্যবস্থা করা হবে।


স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ এর জন্য কোন আন্দোলন করতে হবে না। সরকার এবিষয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও বিল্ডিং এর জন্য কোন তদবির করতে হবে না এবং ঢাকা শহরে দৌড়াতে হবে না। তবে কাউকে কোন অর্থ বা ঘুষ দেওয়া যাবে না। যদি কেউ দেন সেই প্রতিষ্ঠান বাতিল হবে।


হিলিকে মাদক মুক্ত বিষয়ে মন্ত্রী জানান, এটা আমার কাজ না এটি আপনাদের দায়িত্ব! আপনারা ভালো করে জানেন এই এলাকায় কারা মাদক বিক্রেতা এবং কারা সেবনকারী। অতএব আপনারা পুলিশকে সহযোগিতা করবেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন।


এসময় উপস্থিত ছিলেন হাকিমপুরের সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার,ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


পরে হাকিমপুর উপজেলার বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসা, পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও রাধা কৃষ্ণ মন্দিরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


বিবার্তা/রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com