হাকিমপুরে বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই
প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:৪৩
হাকিমপুরে বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সদর থেকে হিলি-ঘোড়াঘাট রোডের জালালপুর ব্রিজের বিকাশের সেলস অফিসার মো. নাজমুল হাসান (৩৫) নামে এক যুবকের ব্যবহৃত মোটরসাইকেলের গতিরোধ ও ছুরিকাঘাত করে এক লাখ ষাট হাজার টাকা ছিনতাইয়ের থানায় লিখিত অভিযোগ দাখিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া টাকার সঠিক তথ্য দিতে পারে নাই ভুক্তভোগী।


বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার পরে হাকিমপুর হিলি-ঘোড়াঘাট রোডের জালালপুর ব্রীজের পূর্ব পাশে এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


আহত নাজমুল হাসান পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে।


লিখিত অভিযোগে ভুক্তভোগী নাজমুল হাসান বলেন, তিনি বিরামপুর (আরাফাত মোবাইল ব্যাংকিং) সেলস অফিসার (ডিএসও) পদে কর্মরত আছেন। তার কর্ম এলাকা হাকিমপুরের বড় ডাঙ্গাপাড়া থেকে হিলি- ঘোড়াঘাট রোডের বিভিন্ন বিকাশ এজেন্ট দোকানে প্রায় দশ লাখ টাকা লেনদেন করে থাকেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড় ১০টার দিকে আমার অফিস থেকে বাহির হই। বিকেল সাড়ে ৫টায় ৩০ উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর বাজার থেকে হিলি দিকে আসার পথে বিভিন্ন বিকাশ এজেন্ট এর দোকানে টাকা লেনদেন করতে দেরি হয় এবং সন্ধ্যা পরে জালালপুর ব্রিজের নিকট পৌঁছালে কিছু অজ্ঞাত ব্যক্তি আমার ব্যবহৃত বাইকের গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে গায়ের জোরে আমার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় । বাধা দেওয়ায় অন্য অজ্ঞাত ব্যক্তি পিছন দিক থেকে ছুরিকাঘাত করে। এতে মাথা ও হাতে রক্তাক্ত জখম হয়। পরে জালালপুর বাজারের দুই বিকাশ এজেন্ট ব্যবসায়ী সহ স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগী নাজমুল হাসান।


ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ মাষ্টার সহ দলীয় নেতা-কর্মীরা। জামায়াতের আমীর ভুক্তভোগীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশকে খবর দেয়।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি ধরে নিলাম ঘটনা সত্য। তবে প্রাথমিক জিজ্ঞাসা বাদে ভুক্তভোগী টাকার সঠিক তথ্য দিতে পারে নাই। দ্বিতীয় তো সন্ধ্যার পরে মার্কেটে তার থাকার কোন কারণ নাই। আবার ঘটনাস্থলে পৌঁছে পাকা রাস্তা থেকে নিচে মাটির রাস্তায় কেন তিনি দাড়ান। আবার ভুক্তভোগী ভাষ্য মতে পিছন থেকে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে কিন্তু তার পেটে না লেগে মাথায় আঘাত লাগে এবং হাতে চোট পায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিজে হাসপাতালে গিয়ে রোগীর প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসি। পরে তার মোবাইল ব্যাংকিং এর চেয়ারম্যান, সাজ্জাদ হোসেন, ডিজিএম মিজানুর রহমান ও ম্যানেজার নাজমুল হোসেন এর সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বলেন সন্ধ্যার পরে কেন তুমি মার্কেটে এবং ১২ হাজার টাকা মার্কেট থেকে তোলার জন্য দ্বিতীয়বার কেন গেলেন (যা অভিযোগে উল্লেখ করা নাই), ঘটনা স্থলে পৌঁছে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামলেন কেন? সবমিলিয়ে ভুক্তভোগী নিজে পুলিশের চোখে সন্দেহের বাহিরে নয়।


তিনি আরও বলেন, যেহেতু লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশি কার্যক্রম শেষে মামলা দায়ের করা হবে। সেই সাথে ঘটনার আসল রহস্য উদ্‌ঘাটনে পুলিশের চৌকস দল কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং পুলিশের ধারণা ব্যাগে এক লাখের নিছে টাকা ছিলো বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com