
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮৫ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে এইসব চাল পেয়ে খুশি অসহায় দুস্থ মানুষেরা।
বুধবার (২০ মে) সকাল ৯ টায় হাকিমপুর পৌরসভা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের উদ্দ্যোগে এই সব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ও উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সহ অনেকে।
এবার সকলে যেন ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত হাকিমপুর পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮৫টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]