কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:৩৫
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও সকল উপজেলার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২০ মে) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে শহরের কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।


এছাড়া এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান, রাজারহাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান প্রমুখ।


সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।


বক্তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com