সারাদেশ
গোবিন্দগঞ্জে মাছ চাষে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩:৫৩
গোবিন্দগঞ্জে মাছ চাষে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৎস্যচাষীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কামদিয়া ইউনিয়নের দীঘিরহাটে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে সেমিনারে স্থানীয় অর্ধ শতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন।


মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ পদ্ধতি ও লাভজনক চাষাবাদ নিশ্চিত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।


প্রশিক্ষণের মাধ্যমে চাষীদের মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এর মধ্যে ছিল উন্নত জাতের পোনা নির্বাচন, পানির গুণাগুণ ও অক্সিজেন ব্যবস্থাপনা, আধুনিক খাদ্য প্রয়োগ পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ ও প্রতিকারসহ বিভিন্ন কারিগরি বিষয়।


প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান সময়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো সম্ভব। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একজন চাষি স্বল্প খরচে অধিক লাভবান হতে পারেন। তারা আরও বলেন, মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও চাষীদের স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।


সেমিনারে উপস্থিত ছিলেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রোডাকশন ম্যানেজার কৃষিবিদ মো. আতিক আশহাব, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের অ্যাকোয়া টেকনিক্যাল মো. ওমর ফারুক, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস অফিসার মো. আবদুল কাদের প্রমুখ।


প্রশিক্ষণে অংশ নেওয়া মৎস্যচাষীরা জানান, ব্র্যাক ফিশারিজের এই প্রশিক্ষণ থেকে তারা জানতে পেরেছেন যে কেমিক্যাল ও অ্যান্টিবায়োটিক ছাড়াও নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা সম্ভব। তারা আরও বলেন, এখন থেকে মাছ চাষে আরও বেশি সচেতন হতে হবে এবং আধুনিক ও স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করা প্রয়োজন। এই ধরনের প্রশিক্ষণ তাদের নতুন দিকনির্দেশনা দিয়েছে এবং নিয়মিত এমন আয়োজনের দাবি জানান তারা।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com