বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে কৃষকদের মানববন্ধন
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৬:২২
বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে কৃষকদের মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশীয় টমেটো চাষি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিদেশি (এলসি) টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ মে) দুপুরে পঞ্চগড়ের গলেহা হাট বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় টমেটো কৃষক ও ব্যবসায়ীরা।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, “বিদেশ নয় দেশীয় পণ্যে হোক আস্থা”, “বিদেশি আমদানি কমাও, দেশীয় বাজার বাঁচাও” এবং “কৃষকের ন্যায্য দাম দিতে হবে”।


বক্তারা বলেন, বিদেশি টমেটো আমদানির কারণে স্থানীয় কৃষকরা উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য পাচ্ছেন না। এতে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অবিলম্বে বিদেশি টমেটো আমদানি বন্ধ করে দেশীয় টমেটোর বাজার স্থিতিশীল রাখার দাবি জানান।


মানববন্ধনে স্থানীয় কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


গোফরান বিপ্লব

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com