রংপুর পুলিশ সুপার
মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন কথা নয়
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮:১৫
মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন কথা নয়
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুরের গংগাচড়া মডেল থানার 'বার্ষিক পরিদর্শন-২০২৬' অত্যন্ত গুরুত্বের সাথে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


সোমবার (১৮ মে) গংগাচড়া মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক।


এদিন পুলিশ সুপার মোজাম্মেল হক থানায় এসে পৌঁছালে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে সুসজ্জিত সশস্ত্র সালাম ও ‘গার্ড অব অনার’ প্রদান করে।


অভ্যর্থনা গ্রহণ শেষে পুলিশ সুপার থানার হাজতখানা, মালখানা ও অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি থানার দাপ্তরিক কার্যক্রম, মামলার অগ্রগতি এবং বিভিন্ন আইনি রেজিস্ট্রার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন।


থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মোজাম্মেল হক কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "থানা হচ্ছে সাধারণ মানুষের আইনি আশ্রয়স্থল। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোনো সেবাপ্রার্থী যেন থানা থেকে নিরাশ হয়ে ফিরে না যায়, তা নিশ্চিত করতে হবে। পুলিশি সেবাকে আরও স্বচ্ছ, গতিশীল এবং শতভাগ জনবান্ধব করতে হবে।


"মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে, এক্ষেত্রে কোন কথা নয়। "আইন-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে পুলিশের পেশাদারিত্ব বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।"


দিক-নির্দেশনা প্রদান শেষে তিনি থানায় রক্ষিত অফিশিয়াল পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন।


পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানসহ গংগাচড়া মডেল থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার সহ ফোর্সগণ।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com