
গাইবান্ধার ঠাকুরের দিঘিতে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দিঘিতে এ দুর্ঘটনা ঘটে।
খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী জানান, গাইবান্ধা থেকে আসা একটি খালি পিকআপ দাড়িয়াপুর এলাকায় অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী রুস্তম আলী মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক ফরিদকে মৃত ঘোষণা করে।
নিহত ইজিবাইক চালক ফরিদ সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। নিহত রুস্তম আলী সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ মাসুদার রহমানের ছেলে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]