পরিবেশ করে দিলাম, চাই শিক্ষার মানোন্নয়ন: এমপি বাবুল
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:১৯
পরিবেশ করে দিলাম, চাই শিক্ষার মানোন্নয়ন: এমপি বাবুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, আমাদের দায়িত্ব শিক্ষার পরিবেশ করে দেয়া। আমরা তা করে দিলাম। এখন একমাত্র চাওয়া শিক্ষার মানোন্নয়ন। আপনারা তা করবেন।


সোমবার (১৮ মে) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়েন নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আমরা এত সুন্দর পরিবেশে লেখে পড়া করতে পারি নি। আজকে আমাদের সন্তানরা সুন্দর পোশাক পড়ে ভবনে ফ্যানের নিচে মনোরম পরিবেশে পড়ালেখা করছে। যা দেখেই ভাল লাগে। আমরা চাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে। আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে। সন্তানরা শিক্ষিত হলে আগামীর বাংলাদেশ আরও উন্নত হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।


এমপি বাবুল বলেন, বর্তমান সমাজে মাদক, জুুয়া আর বাল্যবিয়ে ব্যাধিতে আক্রান্ত হয়েছে। যা থেকে উত্তোরন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পড়ালেখার পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের। তাই সন্তানদের বাল্যবিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান এবং এ ব্যাধি দমনে প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এমপি রোকন উদ্দিন বাবুল।


সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মো. তায়েজ উদ্দিন তাজু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার, লালমনিরহাট কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামানিক, যুগ্ন আহবায়ক হবিবুর রহমান হবি প্রমুখ।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com