নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৬:৪৯
নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৮ মে) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নারী ও শিশুর সুরক্ষায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


এসময় পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com