সারাদেশ
ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:২৬
ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের আযোজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ মে) বেলা ১১টায় পঞ্চগড় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এই রানআপ অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় দূতাবাসের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এসময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান সহ সংশ্লিস্টরা বক্তব্য দেন।


বক্তরা শারিরীক সুস্থতা নিশ্চিতে যোগ ব্যায়াম করতে সকলকে আহ্বান জানান। পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com