
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় হাজেরা বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের শস্য গোডাউন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত হাজেরা বেগম উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত তছির উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন হাজেরা বেগম। গত ৩ দিন আগে বাড়ি থেকে বের হন হাজেরা বেগম। পরে অনেক খোজাখুজির পরেও তাকে পায়নি পরিবার। এমতাবস্থায় শুক্রবার সন্ধ্যায় বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, বিষয়টি শুনে লালমনিরহাট রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]