
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে সাতটি মাদক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ওরফে শওকত (৩৫) সহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামীদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার ভবানীপুর এলাকার রশিদুল (৩২), মোফাজ্জল হোসেন (৪৭), কাওসার হোসেন (৪২), একই উপজেলার কাটলা গ্রামের শাহিনুর ইসলাম (২৫), হাকিমপুর থানার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকার মাহাবুব আলম (৪৯), একই এলাকার দিপক সিং (২৮), দক্ষিণ মাধবপাড়া এলাকার রাহুল (২২)। জি আর মামলার ওয়ারেন্ট মুলে রায়ভাগ এলাকার মোস্তাক আহমেদ (৫২) এবং দেবখন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে ৭ টি মাদক মামলার আসামি সাখাওয়াত হোসেন ওরফে শওকত (৩৫) কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, সীমান্তবর্তী হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরোট্রালারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি মাদক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ মাদক নিয়ন্ত্রণ আইন ও জি আর ওয়ারেন্ট মুলে আসামিদের গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালত এর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]