লালমনিরহাটে দুই কোটি মুল্যের ডলারসহ যুবক আটক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:১৫
লালমনিরহাটে দুই কোটি মুল্যের ডলারসহ যুবক আটক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎​লালমনিরহাটে এক লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলারসহ (আমেরিকান ডলার) লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে লালমনিরহাট রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।


আটক লিখন মিয়া কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।


প্রেস বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, বুধবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোলপ্লাজার পুলিশ চেকপোষ্টে একটি অটোরিকশা সন্দেজনক ভাবে আটক করে সদর থানা পুলিশ। এ সময় অটোরিকশায় থাকা লিখন মিয়ার শরীর তল্লাশী চালিয়ে এক লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের এক হাজার ৫শত ৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।


এ ঘটনায় আটককৃত লিখনের বিরুদ্ধে সদর থানায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাদ আহমেদ।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com