আজ দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:২৭
আজ দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের হিলি এক্সাপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শ্রী সনজিত মজুমদার ১২ মে রাত ২ টায় পরলোকগমন করেছেন। তাঁর পরলোকগমনের কারণে আজ বৃহস্পতিবার ১৪ দুপুর দুইটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংগঠনটি।


বুধবার ১৩ এপ্রিল ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনকে।


বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল।


পত্রের মাধ্যমে জানানো হয়, গত ১২ মে রাত আনুমানিক ২ টায় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সনজিত মজুমদার পরলোকগমন করেছেন। এতে সংগঠনটির সকল সদস্য ও প্রতিনিধি গণ শোকাহত! এই মহূর্তে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং পরলোকগমনকারী সনজিত মজুমদার এর আত্মার শান্তি কামনা করা হয়। তাঁর মৃত্যুর কারণে আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুপুর দুইটা পর্যন্ত আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com