কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৯:৩০
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। সারা দেশের মত কুড়িগ্রামেও এই মে দিবস যথাযোগ্য মযাদায় পালন করেছে এ জেলার শ্রমিকরা।


শুক্রবার (১ মে) সকাল থেকে বিভিন্ন সংগঠনের শ্রমিক ও নেতৃবৃন্দ তাঁদের নিজস্ব ব্যানারে মিছিল নিয়ে কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে জড়ো হয়ে।


পরে সকল শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কুদরত -ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন. এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খান প্রমুখ।


আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উপস্থিতিতে বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, হোটেল শ্রমিক, ইমারত ও নির্মাণ শ্রসিক, অটোরিকশা শ্রমিক, বিদ্যুৎশ্রমিক, কুলি শ্রমিকসহ র্্যালি বের করে সারা শহর প্রদক্ষিণ করে।


হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ফজলু মিয়া বলেন, আমাদের শ্রমিকদের ন্যায্য বেতন, বোনাস ও নিদিষ্ট কর্মঘণ্টা বেঁধে দিতে হবে।


বিবার্তা/বিপ্লব/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com