
দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর পরিদর্শন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বন্দরের ব্যবসায়ী, বে-সরকারী অপারেটর পানামা পোর্ট লিঃ ও হিলি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় হিলি স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় হিলি কাস্টমস, পানামা পোর্ট ও শ্রমিকদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন তারা।
এ সময় তারা বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, পানামা পোর্ট অভ্যন্তরে রাস্তার বেহাল অবস্থা, পণ্য খালাসে জটিলতা, শ্রমিকদের নানা সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে মন্ত্রীর কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
সর্বশেষ বন্দরের ব্যবসায়ীরা বলেন, দেশের অন্য বন্দর যেমন বাংলাবান্ধা, সোনামসজিদ সহ স্থলবন্দরে যেমন সুযোগ সুবিধা পায়। ঠিক একই ভাবে হিলি স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা সুযোগ সুবিধার জন্য দাবি করেন।
মন্ত্রী মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। হিলি স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি হারিস উদ্দিন, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, হিলি পানামা পোর্ট এর অশীত শর্নাল, হিলি সি এন্ড এফ এজেন্ট এসোশিয়েসনের সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ব্যবসায়ী নুর ইসলাম, আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, বন্দরের শ্রমিকদের প্রতিনিধি ওমর মল্লিক, মোরশেদ, রাহুল কবির সহ অনেকে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]