
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল পেট্রোল ও অকটেন সিরিয়াল মতে দিতে তালিকাভুক্ত আবেদনকারীদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা আবেদনকারীর হাতে ফুয়েল কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত এসব কার্ড আজ আবেদনকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা সহ অনেকে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউনিয়নের আবেদনকারীরা আজ থেকেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় থেকে তাদের ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। অপরদিকে, হাকিমপুর পৌরসভার আবেদনকারীরা শুক্রবার পৌরসভা কার্যালয় থেকে ফুয়েল কার্ড গ্রহণ করতে পারবেন।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছেন, কার্ড সংগ্রহের সময় আবেদন পত্রের একটি কপি সঙ্গে আনলে বিতরণ কার্যক্রম সহজ ও দ্রুত সম্পন্ন হবে। এছাড়া,হিলি ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না বলেও জানানো হয়েছে।
যেসব ব্যক্তি এখনো ফুয়েল কার্ডের জন্য আবেদন করেননি,তারা অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ওস্বচ্ছতা নিশ্চিত করতেই এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের বরাদ্দকৃত জ্বালানি তেল সুষ্ঠ ভাবে বিতরণের জন্য উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ফুয়েল কার্ড এর কালার আলাদা করেছি। বরাদ্দকৃত জ্বালানি তেল প্রয়োজনে দুই দিনে বিতরণ করা হবে। এর ফলে সিরিয়াল ও কম হবে এবং ভোগান্তি কমবে বলে আশা করছি। ফুয়েল কার্ড ছাড়া বাইককে জ্বালানি তেল দেওয়া হবে না বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]