
লালমনিরহাট আদিতমারীতে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নন ফুড আইটেম বিতরণ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হররুমে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের উদ্যেগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নন ফুড আইটেম ২০২৬ বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
রেড ক্রিসেন্ট সোসাইটি যুব প্রধান আজিজুর রহমানের সঞ্চালনেরঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, অ্যাডভোকেট আফরোজা জিনাত রোজি, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কর্মকর্তা ইলিয়াস আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে এ সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক,সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।
আদিতমারীতে ৪০ জন ক্ষতিগ্রস্ত ও কালিগঞ্জে ৬০ ক্ষতিগ্রস্ত প্রত্যক পরিবারকে গোসলের সাবান ১২টি,কাপড় ধোয়ার সাবান ৮টি,স্যানেটারী প্যাড ১ প্যাকেট,টয়লেট টিস্যু ৫টি রোল,টয়লেট ব্রাশ ১টি,নেইল কাটার (নখ কাটার যন্ত্র)১টি,টুথ পেস্ট ২টি,টুথ ব্রাশ ৫টি,হ্যান্ড ওয়াশ (হাত ধোয়ার তরল সাবান) ১টি,হ্যান্ড ওয়াশ রিলিফ প্যাক ২টি,নারিকেল তেল ১ বোতল,চিরুনী ১টি,তােয়ালে ১টি,তারপলিন ১টি,ওয়াটার জেরিক্যান ২টি ও শেল্টার টুল কিটস ১টিসহ ১৬ আইটেমের হাইজিন পার্সেল প্রদান করা হয়।
প্রধান অতিথি বাবুল বলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি হল আন্তর্জাতিক একটি মানবিক প্রতিষ্ঠান এটি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর প্রায় সব দেশে প্রতিষ্ঠিত একটি মানবিক সংস্থা। দেশে যখনি প্রাকৃতিক দুর্যোগ,ঝড়,বৃষ্টি শুরু হয় তখন তাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনা স্বার্থে নিরলসভাবে কাজ করে থাকে।কাজেই এই সোসাইটি রমন একটি প্রতিষ্ঠান যারা তাদের কিছু পাওয়ার জন্য কাজ করে না। যখনি কোন দুর্যোগ দেখা দেয় তখন তারা সুক্ষ তালিকার মাধ্যমে তৈরি করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে। তিনি আরও বলেন, বিগতদিনে কালবৈশাখী ঝড়ে সরকারের পক্ষ থেকেক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা দাড়ানোর চেষ্টা করেছি।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]