কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭
কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়ন (৫০)।


রবিবার (১৯ এপ্রিল) র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় আতিকুর রহমান নয়ন (৫০) এর নিজ বসতবাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আসামি নয়নকে আটক করে র‌্যাব।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com