কুড়িগ্রাম সীমান্তে ৫৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৩১
কুড়িগ্রাম সীমান্তে ৫৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ফোনের ডিসপ্লে ,জ্বালানী তৈল, মোটরসাইকেল, মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে বিজিবি।


শনিবার (১৮ এপ্রিল) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।


প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম-২২ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রল, অকটেন, ডিজেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ২ আসামিকে আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।


আটককৃতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলায় শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাংগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন(২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের ছেলে রিপন মিয়া(২৮)।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলমোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com