পঞ্চগড়ে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উদ্বোধন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:২১
পঞ্চগড়ে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন এই কর্মসুচির আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন ।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ সোহেল সুলতান জাকার নাইন কবির স্টিভ।


দুই দিনব্যাপী মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও বিশেষ গ্রুপের ৩৪ টি স্টোল অংশ নেন। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণামূলক কাজ প্রদর্শন করছে, পাশাপাশি অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা যাচাই করা হবে বলে জানান আয়োজকরা ।


আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার কথা জানান তারা ।


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com