হিলিতে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব কক্ষ পরিদর্শকদের সঙ্গে মতবিনিময়
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১:০৫
হিলিতে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব কক্ষ পরিদর্শকদের সঙ্গে মতবিনিময়
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে আসন্ন এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সঙ্গে মতবিনিময় সভা ও দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র সচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা কক্ষ পরিদর্শকদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, বিগত দিনে বা গত বছর কি হয়েছে ভূলে যান। আমি কিছু মেসেজ দেওয়ার জন্য আপনাদের আহবান জানিয়েছি। প্রথম মেসেজ হচ্ছে পরীক্ষার দিন পরীক্ষা সংশ্লিষ্ট কোন শিক্ষক বা কর্মচারী, জানালা, দরজা, বা বাহিরে দোকান পাঠে ঘোরাফেরা দেখতে পেলে আর তা যদি প্রমানিত হয়। তাহলে তাৎক্ষণিক ওনাকে সাময়িক বরখাস্ত করা হবে। আর দ্বিতীয় মেসেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পরে শুধু মাত্র কেন্দ্র সচিব এনালগ ফোন ছাড়া কেউ কোন ফোন ব্যবহার করতে পারবে না। আর কোন কক্ষে কোন পরীক্ষার্থী নকল করতিছে তা প্রমাণ হলে শিক্ষার্থী সহ ওই রুমের কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে কেন্দ্রে নিয়োগ প্রাপ্ত তদারকি অফিসার এর সালে আলোচনা করে কেন্দ্র সচিবদের কাজ করার আহবান জানান। এরপর শিক্ষকদের সমস্যার কথা শুনেন এবং বলেন, একটা কথা মনে রাখবেন এবারের পরীক্ষা পরীক্ষার মতোই হবে।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের সচিব রমেশ চন্দ্র, দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা হারুন-উর রশিদ, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সহকারী সচিব হাসিনুর রহমান, শিক্ষক গোলাম রব্বানী, মনিরুজ্জামান, শাহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, আজিজার রহমান, রবিউল ইসলাম, মুন্জুরুল আলম সহ অনেকে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com