
সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা হিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
সরজমিনে দেখা ক্ষুদে শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই অভিভাবকদের সাথে পরীক্ষা কেন্দ্রে চলে আসে। শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা গেছে।একই সাথে অভিভাবকরাও আনন্দিত উৎছাসিত দেখা গেছে।
অভিভাবক মো. জাকারিয়া হোসেন বলেন, আমার মেয়ে চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রথম দিনে মেয়েকে উৎসাহ এবং সাহস দেওয়ার জন্য এসেছি। মেয়ে পড়াশোনা ভালো করেছেন আশা করা যায় ভালো পরীক্ষা দিবে ইনশাআল্লাহ!
পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সামসুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল ইসলাম ও রুহুল আমিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু, শিক্ষক সমিতির সভাপতি জামান আলী সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী অভিভাভাকদের উপস্থিতিতে স্কুল মাঠে আনন্দ ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সামসুল আলম বলেন, এই বছর হাকিমপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরিক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেন বিদ্যালয় মিলে ৪১৭ জন।
এর মধ্যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক, প্রাথমিক বিদ্যালয় ৮০% এবং কিন্ডারগার্ডেন স্কুল ২০% হারে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে । সরকারি নিয়ম মেনে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে আজকের প্রথম দিনের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আনোয়ারুল হক টুকু বলেন, দেরিতে হলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই অনেক চেষ্টা করে আমাদের পরীক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হচ্ছে। আমরা চাই সরকার যেন আগামীতে সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরিক্ষা শুরু করেন, তাহলে আমাদের ভোগান্তি কমবে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]