পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:০১
পঞ্চগড়ের  আটোয়ারীতে ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন ৬নং আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা বিএনপির দলীয় প্যাডে সভাপতি এ কে এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (দুলাল) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় আটোয়ারী উপজেলাধীন ৬নং আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।"


কমিটি বিলুপ্তির কারণ সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু লেখা না থাকলেও দলীয় সূত্রে জানাযায়, সাংগঠনিক শৃঙ্খলা ও দলকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আটোয়ারী উপজেলা বিএনপি’র নেতারা জানান, শিগগিরই ৬নং আলোয়াখোয়া ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com