
কুমিল্লার দাউদকান্দিতে মর্মান্তিক দুঘটনায় দিনাজপুর-৬ আসনের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা পঙ্গু হাসপাতালে গেলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় তিনি নিহতদের লাশ দাফন কাফনের ব্যবস্থাসহ পরিবার গুলোর পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন।
অন্যদিকে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন মন্ত্রীর আশ্বাস জানিয়ে দেন।
উল্লেখ: কুমিল্লার দাউদকান্দিতে ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের সংসদীয় আসন-৬ এর বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়, এ ঘটনায় কয়েকজন আহত হয়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে ।
নিহতরা হলেন- নিশিবাপুর (ভাইগড়) গ্রামের- পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও সইফ উদ্দিনের ছেলে বিষু মিয়া (৩৪)।
নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রাম থেকে হেলাল উদ্দিন মুঠোফোনে জানান- ১৩জন শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। দুঘর্টনায় ৩জন নিহত হয়েছেন এবং ৬জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।
নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু জানিয়েছেন, মন্ত্রী ডা. জাহিদ হোসেনের নির্দেশনায় নিহতদের আইডি কার্ড সংগ্রহ ও পরিবারের সদস্যদের সমবেদনা ও সহযোগিতায় আশ্বস্ত করতে পরিবারগুলোর সাথে সাক্ষাত করেছেন।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]