পঞ্চগড়ে শুরু হলো কৃষক কার্ড বিতরণ কার্যক্রম
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:০৯
পঞ্চগড়ে শুরু হলো কৃষক কার্ড বিতরণ কার্যক্রম
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন জেলার সঙ্গে পঞ্চগড়েও শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ‘কৃষক কার্ড’ কার্যক্রম।


মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্ট্রার মুহাম্মদ নওশাদ জমির তালিকা ভুক্ত কৃষকদের হাতে কার্ড তুলে দেন।


বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার দুটি উপজেলার মোট ৩ হাজার ৫৫৪ জন কৃষক এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।


জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লকের ১ হাজার ৫৯২ জন এবং বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর ব্লকের ১ হাজার ৯৬২ জন কৃষক এই কার্ড পেয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন, ব্যাংক হিসাব খোলাসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।


এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, কৃষি সহায়তাসহ প্রায় ১০ ধরনের সুবিধা সহজেই পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে কৃষি খাতে স্বচ্ছতা ও সেবার সহজলভ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।


কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা। এক কার্ডধারী কৃষক বলেন, এই উদ্যোগের ফলে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং ভবিষ্যতে দেশের প্রায় দুই কোটি ৭৫ লাখ কৃষক এই সুবিধার আওতায় এলে এর সুফল আরও বিস্তৃত হবে।


পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, “কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে স্বচ্ছতা ও সহজ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।” দেশের দুই কোটি পঁচাত্তর লক্ষ কৃষক যখন এই কার্ডের আওতায় আসবে তখন তাদের জীবন মান অনেকটাই পরিবর্তন হবে।


সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষকদের জন্য এই উদ্যোগ কৃষি খাতে আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com