পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৩২
পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নন-ফুড আইটেম বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, পঞ্চগড় ইউনিট । জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়।


সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।


অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির,পঞ্চগড় ইউনিটের সভাপতির পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সোহেল রানা, রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সহ-সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চ এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. মফিজ উদ্দীন ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও পঞ্চগড় ইউনিটের কার্যকরি সদস্য মোশারফ হোসেন, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসানসহ পঞ্চগড় ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে।


আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com