
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাস করেন যা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। সরকার গঠনে দুই মাসের মধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহারগুলো পুরণ করতে কাজ করা হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের আজকের উন্নয়ন কর্মসূচির ভাগিদার সকল কৃষক শ্রমিক আমরা কোন দল ধর্ম বর্ন ভেদাভেদ করে উন্নয়ন কর্মসূচি নেয়নি আমাদের খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরাই উপকৃত হবেন।
তিনি আরও বলেন, জুলাই সনদ প্রত্যেকটি অক্ষরে অ্ক্ষরে পালন করা হবে এবং এর মাধ্যমে গড়ে তোলা হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ।
এসময় প্রতিমন্ত্রী এলাকার যুব সমাজকে অনলাইন ক্যাসিনো জুয়া এবং মাদকের হাত থেকে বাাঁচাতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
অনুষ্ঠানে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]