
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অপহৃত মেহের আলী (৬৪) গুম, নিখোঁজ হওয়ার ১১ দিনেও উদ্ধার বা খোঁজ না পাওয়ায় মানববন্ধন শেষে হিলি- জয়পুরহাট সড়ক অবরোধ করেছে তার বর্তমান স্ত্রী আন্জুয়ারা বেগম ও তার স্বজনরা। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন ঘটনা স্থলে পৌঁছে আগামী ২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেনের দিকনির্দেশনা মোতাবেক এসআই মো. সুজা মিয়া সহ পুলিশের একটি চৌকস দল বগুড়া শহর থেকে মেহের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে মেহের প্রথম স্ত্রীর মেয়ে ও বর্তমান স্ত্রী আন্জুয়ারা বেগম ও তার স্বজনরা থানায় ছুটে যায়। মেহের আলীকে আবেগাপ্লুত হয়ে যায়।
মেহের আলীর মেয়ে এবং বর্তমান স্ত্রী আন্জুয়ারা বেগম বলেন, আমার বাবা এবং আমার স্বামীকে পুলিশের প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে আমাদের মাঝে জীবিত উদ্ধার করে নিয়ে আসায় আমরা খুসি। আমরা ধন্যবাদ জানাই থানা পুলিশকে। সেই সাথে আমার বাবার তালাকপ্রাপ্ত স্ত্রী রোমা, ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, আগেও বলেছি এবং ১০ মেহের আলীর উদ্ধার ও খোঁজের জন্য প্রথমে মানববন্ধন ও পরে রাস্তা অবরোধ করার খবর ঘটনা স্থলে পৌঁছে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মেহের আলীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই মোতাবেক থানার এসআই মো. সুজা মিয়া সহ পুলিশের একটি চৌকস দল নিরলস ভাবে কাজ করে বগুড়া শহর থেকে মেহের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
হাকিমপুর সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ওসি নিজে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]