হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০০:১৭
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর বাংলাহিলি বাজারে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে দোকানিকে।


শনিবার (১১ এপ্রিল) রাতে বাংলাহিলি বাজারের লালচাঁন ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী এই জরিমানা গুনেন।


অভিজান চলাকালীন সময় জিনসিন ও নিশি নামের ৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


এসময় হাকিমপুর থানা ওসি জাকির হোসেন, এসআই মাহফুজ সহ থানা পুলিশের একটি চৌকস দল এবং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান উপস্থিত ছিলেন।


নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, সম্প্রতি সীমান্তবর্তী হাকিমপুর হিলি এলাকায় মাদকের পাশাপাশি যৌন উত্তেজক সিরাপের ব্যাবহার বেড়েছে। কিছু অসাধু ব্যাবসায়ীরা গোপণে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন নামের যৌন উত্তেজক সিরাপ বিক্রি করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে আজ রাতে স্থানীয় বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com