ঘোড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১০
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৫:১২
ঘোড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১০
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাটে হাই-এইচ মাইক্রোর সাথে শশা বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাই-এইচ মাইক্রোর চালক নাসিম (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোতে থাকা অন্তত ১০ যাত্রী । আহতদের অবস্থা আশঙ্কাজক জনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


শনিবার (১১ এপ্রিল) সকালে ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি হাই-এইচ মাইক্রো ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনা স্থলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী শশা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোর ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।


আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রায় ১ ঘন্টা পরে চালকের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মুঠোফোনে জানান,খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এরপর আমি নিজে ঘটনা স্থলে পৌঁছে দুর্ঘটনায় মাইক্রো চালক সহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। প্রায় ১ ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক আমি নিজে এ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে পাম্প নিয়ে তেলের ব্যবস্থা করে আহত ১০ জন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালককের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছ। তারা আসলে চালকের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যাবে।


তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com