বিরামপুরে পচা মাংস বিক্রির অভিযোগ, বিক্রেতাকে জরিমানা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১:০৪
বিরামপুরে পচা মাংস বিক্রির অভিযোগ, বিক্রেতাকে জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট সংলগ্ন এলাকায় অসুস্থ ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর মালিক মো. রেজাউল করিমকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত মাংস ধ্বংস করা হয়েছে বলে জানান প্রশাসন।


শুক্রবার (১০ এপ্রিল) বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট এলাকায় এক মাংসের দোকানে অসুস্থ গরু জবাই করে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়।


জানা গেছে, দুর্গন্ধযুক্ত পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে বিরামপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।


এ সময় উক্ত দোকানে মাংস বিক্রয় মূল্য তালিকা না থাকায় এবং দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের সাথে জড়িত বিষয়ে জলকামড়া এলাকার নেহালের ছেলে আজিম কসাই এর নাম স্থানীয়ভাবে আলোচনায় আসে।


উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসের গুণগত মান যাচাই করেন।


তিনি জানান, মাংসটি মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিক্রয়ের অনুপযোগী। পরে প্রশাসনকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাংস গুলো জব্দ করা হয় এবং পরবর্তীতে দুর্গন্ধযুক্ত মাংস ধংস করা হয় এবং গরুর মালিকে জরিমানা করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসন আসার আগেই সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি কৌশলে সরে যান। এ সময় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


এসময় হাকিমপুরের খট্রামাধবপাড়া ইউনিয়নের লৌহচড়া গ্রাম থেকে আসা মাংস ক্রেতা ফরিদুল ইসলাম জানান, তিনি প্রায় দুই হাজার টাকার মাংস কিনেছিলেন। পরে অভিযোগের কথা শুনে তিনি তা ফেরত দিয়ে টাকা নিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গরুর মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মাংস গুলো জব্দ করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয় এবং পরে গরুর মালিককে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।


বিরামপুর সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের তথ্য অনুযায়ী ঘটনা স্থলে পৌঁছে পরিদর্শন করে জব্দকৃত প্রায় ১০০ কেজি মাংস শালবাগান এলাকায় মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে এবং গরুর মালিককে জরিমানা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com