হিলিতে অপহৃত মেহের আলীর খোঁজ না পাওয়ায় মানববন্ধন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২০:৫৪
হিলিতে অপহৃত মেহের আলীর খোঁজ না পাওয়ায় মানববন্ধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অপহৃত মেহের আলী (৬৪) নিখোঁজ হওয়ার ১১ দিনেও উদ্ধার বা খোঁজ না পাওয়ায় মানববন্ধন শেষে হিলি- জয়পুরহাট সড়ক অবরোধ করেছে তার বর্তমান স্ত্রী ও স্বজনরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে আগামী ২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।


শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ এলাকায় নিখোঁজ মেহের আলীর বাড়ির সামনে এই মানববন্ধন শুরু হয়। পরে মেহের আলীর প্রথম ও বর্তমান স্ত্রী সহ তার মেয়ে এবং স্বজনরা রাস্তা অবরোধ করে বসে।


ঘটনা স্থলে গিয়ে জানা যায়, মেহের আলী অনেক সম্পদের মালিক তবে খুব সাদাসিধে জীবন যাপন করে।


মেহের আলীর প্রথম স্ত্রী চাপিলা বেগম, বলেন, আমার তিন সন্তান। তার মধ্যে ছেলে মারা যাওয়ায় এখন দুই মেয়ে আছে। আমি আলাদা থাকি। এখানে আসি না। এরপর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে রোমা কে। তার এক ছেলে রাব্বি ও দুই মেয়ে সিনতিয়া ও মিম। ছেলে রাব্বি, স্ত্রী রোমা ও মেয়ে জামাই ইমন মিলে আমার স্বামীকে গুম করে। প্রায় ১২-১৩ দিন হচ্ছে তার খোঁজ নাই।


মেহের আলীর প্রথম পক্ষের মেয়ে বলেন, আমার বাবার আমরা দুই মেয়ে জীবিত আছি। আমরা এখানে আসি না। সৎ মা এর সংসার ওরা ভালো থাকুক এই ভেবে। আমার বাবা দ্বিতীয় স্ত্রী রোমা কে প্রায় ৬-৭ বছর আগে তালাক দিয়েছে। তারপর ও সন্তান রাব্বি ও মেয়ে জামাই ইমন জোর করে আমার বাবার বাড়িতে থাকে। তার প্রয়োজনে তিনি সম্প্রতি তৃতীয় বিয়ে করে। আমার সৎ ভাই রাব্বি সম্পাতির লোভে আমার বাবা কে গুম করে রাখতে পারে। পরে থানা ও ইউএনও'র কাছে গেলে তারা বলেন, আমার বাবা মাদক সেবন করে তাই মাদক নিরাময় কেন্দ্র জয়পুরহাটে রেখে এসেছে ছেলে রাব্বি ও তার মা রোমা। পরে সেখানে গিয়ে ও আমার বাবাকে খোঁজে না পাওয়ায় আজ প্রায় ১১-১২ দিন পার হয়ে যাওয়ায় আজকের মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেছি এবং আমার বাবাকে আজকেই জীবিত দেখতে চাই।


এদিকে মেহের আলীর বর্তমান স্ত্রী আন্জুয়ারা বেগম বলেন, মাত্র তিন মাস আগে তার বিয়ে হয় এবং দ্বিতীয় স্ত্রী রোমা কে ৬-৭ বছর আগে তালাক দিয়েছে সেই কাগজ দেখে আমি বিয়ে করেছি। আমার স্বামীর তালকপ্রাপ্ত স্ত্রী রোমা ও ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন জোর করে এই বাড়িতে থাকে। প্রায় ১১-১২ আগে এরা তিন জন মিলে ষড়যন্ত্র করে আমার স্বামীকে গুম করে রাখে। পরে আমি পুলিশের কাছে গেলে বলে সে না কি মাদক সেবন করে তাই তাকে মাদক নিরাময় কেন্দ্র জয়পুরহাট রাখা হয়েছে। কিন্তু আমার স্বামী কখনো মাদক সেবন করে না। তারপরও জয়পুরহাট মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে তার খোঁজ না পেয়ে আজ মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছি। পরে থানার ওসি এসে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমার স্বামীকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা রাস্তা অবরোধ তুলে নেয়। আমি আমার স্বামীকে জীবিত ফেরত চাই।


এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করা হবে এবং তার স্ত্রী ও স্বজনরা জানেন তিনি কোথায় আছে। সে ক্ষেত্রে আমাকে কাজ করার সময় দিতে হবে। তারপরও তারা কেন রাস্তা অবরোধ করেছে বুঝতে পারছি না। পুলিশ ঘটনা স্থলে পাঠিয়ে দিয়েছি। পরে তিনি পরিস্থিতি অস্বাভাবিক ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে চলে আসি এবং তার স্ত্রী আন্জুয়ারা বেগম ও স্বজনদের সাথে কথা বলি। আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মেহের আলীকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা দেয়। এরপর তারা রাস্তা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে হিলি- জয়পুরহাট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com