
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার কিন্ডারগার্টেন ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থী-২৬ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মানিক, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক আহমেদ ইয়াসির আরাফাত, সোহেল রানা, বাবু মিয়া সহ অনেকে।
আলোচনা সভা শেষে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগে প্রথমে মাদককে না বলতে হবে। এরপর লক্ষ্য থাকতে হবে এবং সেখানে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে। উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠান রেজাল্টে শ্রেষ্ঠ হওয়ায় অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
আলোচনা সভায় অভিভাবক ও হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, আমার ছেলে ২০২৫ সালে এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ সহ থানায় প্রথম স্থান অধিকার করেছে। বর্তমানে সে নটরডেম কলেজে পড়াশুনা করতিছে।
ডলি মেমোরিয়াল স্কুল প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মানিক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মনিটরিং, সাপ্তাহিক পরীক্ষা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]