
গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় রেজওয়ান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১তার দিকে পলাশবাড়ী পৌর শহরে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক রেজওয়ান পলাশবাড়ী পৌরসভার মহেশপুর এলাকার আজহার মিয়ার ছেলে।
আহত হলেন - পলাশবাড়ী পৌরসভার মহেশপুর সুইগ্রাম এলাকার কাওসার, জাহিদ ও সিহাব।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছিলেন বাইকাররা। এসময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তিন যুবকের সাথে রেজওয়ান সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে জাহিদ, কাওসার ও সিহাব নামে তিন যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সিহাবের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পলাশবাড়ী ফিলিং স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এদিকে, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তেল সরবরাহ চলমান রয়েছে।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]