
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সেসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা আব্দুল কাইয়ুমসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আয়োজনে দিনভর এই পরিচ্ছন্ন অভিযানে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, রুম পরিষ্কার করা হয়।
এসময় সাংসদ মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালকে আরও পরিচ্ছন্ন ও সেবাবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কোটচাঁদপুর-মহেশপুর উপজেলায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজী বন্ধ করে দুটি উপজেলাকে মডেল হিসাবে গড়ে তুলা হবে।
ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই অভিযান পরিচালিত হয় দলটির পক্ষ থেকে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]