চুয়াডাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬
চুয়াডাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ বাড়ি থেকে সুজন আলী (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজন আলী পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর ছেলে সুজন। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুজন বাড়িতে একাই বসবাস করতেন।


সকালে বড় ছেলে লিমন তার বাবার খোঁজ নিতে বাড়িতে আসে। বাড়ির প্রধান ফটক ভেতর থেকে বন্ধ ছিল। সে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা খোলা অবস্থায় পিতাকে ডাকতে ডাকতে ভেতরে গিয়ে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন বাবা।


এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।


আলমডাঙ্গা থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ কিছুটা গলিত অবস্থায় ছিল, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com