
সুন্দরবনের কুমড়োকাঠি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনের শিবসা নদীর তীরবর্তী কুমড়োকাঠি এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। এই সময় বনদস্যুদের আস্থানা পুড়িয়ে দেওয়া হয় একই সঙ্গে বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখকে (২৫) আটক করা হয়। আটক বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা বলে জানা গেছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]