চুয়াডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১
চুয়াডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় মহান ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।


২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, তারপর পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।


এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহিদ বেদীতে স্বাস্থ্য বিভাগের পক্ষে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীনসহ বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।


চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ শিক্ষকদের সাথে নিয়ে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষকরাও পুষ্পস্তবক অর্পণ করেন।


এছাড়াও জেলা পরিষদ, চুয়াডাঙ্গা পৌরসভা, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক বিভাগ, জেলা তথ্য অফিস, চুয়াডাঙ্গা টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তর, আনসার বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, জেলা স্কাউটস, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, উদীচউ শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন।


এদিকে, ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজানো হয়েছে।


আজ সারাদিন জাতীয় পতাকা (সঠিক মাপ ও রঙের) অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক উপ-কমিটি ও শিল্পকলা এলাডেমির বাস্তবায়নে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১০টা থেকে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।


বাদ যোহর/সুবিধামতো সময়ে জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতারও আয়োজন রয়েছে। এছাড়াও জেলা তথ্য অফিসের বাস্তাবায়নে সুবিধামত সময়ে ভ্রাম্যমাণ সংঙ্গীতানুষ্ঠান ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com