
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।
তিনি জানান, রাত দেড়টার দিকে কাভার্ডভ্যানটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। মুমূর্ষু অবস্থায় অটোরিকশার চালক আলী নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত অটোরিকশার চালকের বাড়ি শহরতলির কালেঙ্গা গ্রামে। অপর নিহত ২ জনের বাড়ি দরগাহ মহল্লায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]