শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯
শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের শরণখোলায় একটি মাছের ঘেরে থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয় জয়নাল আকনের মাছের ঘের থেকে অজগরটি উদ্ধার করা হয়।


ঘের মালিক জয়নাল আঁকন জানান, তার মাছের ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ করে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। পরে স্থানীয় লোকজন মিলে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।


সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো.শরীফুল ইসলাম জানিয়েছেন, অজগর উদ্ধারের খবর পেয়ে বনকর্মীরা গিয়ে সাপটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করে দেয়।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com