কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫২
কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলরাখতে কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া পৌর বাজারে এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে এ অভিযানে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা ও একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ৪টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বাজার অস্থির করতে সিন্ডিকেটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com