চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭
চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের বেলগাছি এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, দুপুরের দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ার একটি পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় করে। পরে স্থানীয়দের উদ্যোগে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে দেওয়া হতে পারে। তবে এটি কীভাবে এবং কার মাধ্যমে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও বলেন, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


এদিকে, স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেছেন। একইসাথে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।


বিবার্তা/আসিম/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com