
পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে হালিমা বেগম নামে এক নারীকে অ্যাসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ হালিমা বেগম নাজিরপুর এলাকার মৃত শুকুন আলীর স্ত্রী। ভুক্তভোগী পরিবার জানায়, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে একটি শিশুকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে নজরুল ও তার সহযোগীরা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পরিবারের। গত মধ্যরাতে চামেলি বেগমের মা হালিমা বেওয়া বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে নজরুল ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন জানান, অ্যাসিডদগ্ধ হালিমা বেওয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জনি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]